দেশে `ব্র্যান্ড শপ' বাড়ছে স্যামসাংয়ের
বাংলাদেশে স্যামসাং পণ্যের ব্যবসা বাড়াতে নতুন নতুন ব্র্যান্ড্ শপ চালু করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত দেশে ১৯ টি ব্র্যান্ড শপ চালু করেছে এ প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক এক অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস এইচ সং এ তথ্য জানিয়েছেন।স্যামসাংয়ের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইতিমধ্যেই যশোর, ময়মনসিংহ এবং ঢাকার বসুন্ধরা সিটিতে চালু হয়েছে স্যামসাংয়ের নতুন বর্্যান্ড শপ। স্যামসাং ব্র্যান্ড শপে বিভিন্ন মোবাইল ফোন কেনার সুবিধার পাশাপাশি ডেডিকেটেড প্রোডাক্ট কনসালটেন্ট (এসপিসি) নামে ক্রেতাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ বছরের ৮ জুলাই ময়মনসিংহে চালু হয়েছে স্যামসাংয়ের সর্বশেষ ব্র্যান্ড শপ। এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস এইচ সং আরো বলেন, `ময়মনসিংহে প্রথম স্যামসাং বর্্যান্ড শপ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। এখানে ক্রেতাদের চাহিদা অনুসারে স্যামসাং মুঠোফোন কেনার ও স্যামসাং পণ্যের তথ্য যাচাই করতে পারবেন ক্রেতারা। ভবিষ্যতে আরো বর্্যান্ড শপ তৈরি করবে স্যামসাং'। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে স্যামসাংয়ের স্মার্টফোন ক্যাফেও তৈরি করবেন তঁারা।